Skip to content
dss.snivertech.com Logo

দৈনিক পারিপার্শ্বিক মজার বিজ্ঞান

দৈনিক আমাদের চারপাশে থাকা বিজ্ঞান বিষয়ক মজার মজার তথ্য.

  • হোম
  • ইউনিভার্স
  • জিওগ্রাফি
  • টেকনোলজি
  • প্রকৃতি
  • জীব জগৎ
  • Toggle search form
চাঁদের জন্ম , birth of moon

চাঁদের জন্ম হয়েছে কিভাবে

Posted on 27/07/202201/08/2022 By sohan 10 Comments on চাঁদের জন্ম হয়েছে কিভাবে

চাঁদের জন্ম হয়েছে কিভাবে সে সম্পর্কে আমাদের অনেকের জানা নেই। চাঁদ তৈরি হওয়ার প্রক্রিয়াটি খুবই ইন্টারেস্টিং। চাঁদ এখন আমাদের থেকে অনেক দূরে অবস্থান করলেও জানলে অবাক হবেন যে, চাঁদ পূর্বে পৃথিবীর একটি অংশ ছিল।

সংঘর্ষ:

আজ থেকে প্রায় ৪.৫ বিলিয়ন বছর আগে যখন পৃথিবীর বয়স ছিল খুবই কম তখন, আমাদের সৌরজগতে আরেকটি গ্রহ ছিল যার নাম থিয়া (Theia)। এই থিয়ার আকার ছিল অনেকটা মঙ্গল গ্রহের মত।

কোন এক কারণে হঠাৎ এই থিয়া গ্রহের গতিপথ পরিবর্তন হয়ে যায় এবং এটি পৃথিবীর দিকে আসতে শুরু করে। ৪.৫ বিলিয়ন বছর আগে এই গ্রহের সাথে পৃথিবীর প্রচন্ড বেগে সংঘর্ষ হয়। যার ফলে স্বাভাবিকভাবেই থিয়া এবং পৃথিবীর ভূমির অনেকটা অংশ মহাশূন্যে ছিটকে যায়। এবং থিয়ার বাকি অংশটুকু পৃথিবীর সাথে একত্রিত হয়ে মিশে যায়।

Theia crash into earth

এই সংঘর্ষের ফলে পৃথিবী থেকে যে সকল মাটি পাথর কিংবা অন্যান্য উপাদান মহাশূন্যে উড়ে গিয়েছিল, সেগুলো পৃথিবীর গ্র্যাভিটি কারণে পৃথিবীর চারপাশে ঘুরতে শুরু করে। এ সময় পৃথিবী দেখতে অনেকটা শনি গ্রহের মতো ছিল যার চারপাশে শনির মত রিং ছিল। এই রিংটি ওই সংঘর্ষের ফলে উড়ে যাওয়া প্রস্তু দিয়ে তৈরি হয়েছিলো। পরবর্তীতে পৃথিবীর চারিদিকে ঘূর্ণায়মান এসকল ম্যাটারিয়াল গুলো একত্রিত হতে থাকে। কোটি কোটি বছর ধরে এসব ম্যাটারিয়াল গুলো একসাথে একত্রিত হয়ে একটি বড় গোলক সৃষ্টি করে। এই সৃষ্ট নতুন গোলকটিই হচ্ছে চাঁদ।

play-rounded-fill

ওপরের এই ভিডিওতে পৃথিবীর সাথে থিয়ার সংঘর্ষ এবং পরবর্তীতে চাঁদের জন্ম হওয়া ৪২ সেকেন্ডে দেখানো হয়েছে। এই সংঘর্ষের ফলে পৃথিবীর তাপমাত্রা ১০০০ ডিগ্রি সেলসিয়াস এর উপরে উঠে গিয়েছিলো।

সৃষ্টির পরেঃ

সৃষ্ট এই নতুন চাঁদ এখনকার চাঁদের মত এত দূরে ছিল না। তখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ছিল মাত্র ১৪ হাজার কিলোমিটার। পরবর্তীতে ধীরে ধীরে চাঁদ পৃথিবী থেকে দূরে সরে যেতে থাকে। বর্তমানে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার। এই ধাক্কার ফলে পৃথিবীর ঘূর্ণনের গতিও অনেক বেড়ে গিয়েছিল। ওই সময় পৃথিবী একবার ঘুরতে সময় লাগতো মাত্র ৬ ঘন্টার মত। পরবর্তীতে বিলিয়ন বিলিয়ন বছর ধরে ধীরে ধীরে পৃথিবীর এই ঘূর্ণন গতি কমতে থাকে।

আমাদের আরেকটি ভুল ধারণা আছে যে, চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরলেও তার নিজ অবস্থানে পৃথিবীর মতো ঘুরে না। আসলে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে ঘুরতে নিজের অবস্থানেও ঘরে, কিন্তু সেটা আমরা বুঝতে পারি না। তার কারণ চাঁদের নিচ অবস্থানে ঘূর্ণনের গতি পৃথিবীর চারিদিকে ঘূর্ণনের গতির সমান। যার ফলে চাঁদের একটি দিক সব সময় পৃথিবীর দিকে থাকে যা দেখে আমাদের মনে হয় চাঁদ ঘুরছে না।

নিচের ভিডিওটি দেখলে ভালো করে বুঝতে পারবেন।

play-rounded-fill

চাঁদের পৃথিবীর চারিদিকে একবার ঘুরতে সময় লাগে ২৭.৩২২ দিন অপরদিকে চাঁদের নিজ অবস্থানে ঘুরতেও সময় লাগে ২৭.৩২২ দিন।

ইউনিভার্স Tags:birth, moon, চাঁদ, জন্ম, তৈরি

Post navigation

Previous Post: বারমুডা ট্রায়াঙ্গেল
Next Post: হাইপারলুপ

Related Posts

জুপিটার বা বৃহস্পতি গ্রহ, জুপিটার বা বৃহস্পতি গ্রহের লাল রঙের স্পট জুপিটার বা বৃহস্পতি গ্রহের লাল রঙের স্পট এটি আসলে কি? ইউনিভার্স
guest

guest

10 Comments
Inline Feedbacks
View all comments
Sadiya
Sadiya
3 years ago

Sotti great

Reply
Shahara Tabassum
Shahara Tabassum
3 years ago

Nice

Reply
Maria
Maria
4 years ago

নতুন কিছু জালাম

Reply
গোলাম রাব্বি
গোলাম রাব্বি
4 years ago

শুনে সত্যিই অবাক হলাম,,,, তবে নতুন কিছু জানতে পারবেন ধন্যবাদ

Reply
Rakib Hossain
Rakib Hossain
4 years ago

Thanks

Reply
আফরিন
আফরিন
4 years ago

অনেক ভালো লাগলো আরটিক্যালটা পড়ে

Reply
মেহেদী
মেহেদী
4 years ago

ধন্যবাদ

Reply
রাজ বাবু
রাজ বাবু
4 years ago

ট্রয়নগরির ইতিহাস

Reply
মোছা : মুন্নি আক্তার অনুন
মোছা : মুন্নি আক্তার অনুন
4 years ago

সত্যি অনেক সুন্দর পড়ার সাথে অনেক মজাও পাওয়া যায়

Reply
Md Abdul Rahim
Md Abdul Rahim
4 years ago

Beautiful ❤️

Reply

Categories

  • ইউনিভার্স
  • জিওগ্রাফি
  • জীব জগৎ
  • টেকনোলজি
  • প্রকৃতি

Copyright © 2022 SniverTech

Powered by PressBook Masonry Blogs