Skip to content
dss.snivertech.com Logo

দৈনিক পারিপার্শ্বিক মজার বিজ্ঞান

দৈনিক আমাদের চারপাশে থাকা বিজ্ঞান বিষয়ক মজার মজার তথ্য.

  • হোম
  • ইউনিভার্স
  • জিওগ্রাফি
  • টেকনোলজি
  • প্রকৃতি
  • জীব জগৎ
  • Toggle search form
কিবোর্ডের অক্ষর অগোছালো কেন

কিবোর্ডের অক্ষর গুলো এমন অগোছালো কেন?

Posted on 29/06/202204/08/2022 By sohan_khan 2 Comments on কিবোর্ডের অক্ষর গুলো এমন অগোছালো কেন?

কিবোর্ডের অক্ষর অগোছালো কেন? আমরা এখন যে কিবোর্ড লে-আউট ব্যবহার করি সেটিকে বলে কোয়ার্টি কিবোর্ড। কোয়ার্টি হচ্ছে কিবোর্ডের প্রথম ৬টি অক্ষর QWERTY. কিবোর্ডে টাইপ করতে গিয়ে সবাই কখনো না কখনো ভেবেছেন কিবোর্ডের লে-আউট এরকম উলটাপালটা কেন? ABCD এর মত ক্রমানুসারে না কেন? এর উত্তরটা খুব ইন্টারেস্টিং। এটি জানতে হলে আমাদের অনেক আগে ফিরে যেতে হবে। বলুনতো কোনটি আগে তৈরি হয়েছে পার্সোনাল কম্পিউটার নাকি কিবোর্ড? পার্সোনাল কম্পিউটার তৈরি হয়েছে প্রায় ৫০ বছর আগে। আর কি বোর্ড তৈরি হয়েছে পার্সোনাল কম্পিউটার তৈরি হওয়ার আরো ১০০ বছর আগে। তার মানে এখন থেকে প্রায় দেড়শ বছর আগে। যেই কিবোর্ড গুলোকে আমরা টাইপ রাইটার হিসেবে চিনি।

একেবারে শুরুতে কিবোর্ডের লে-আউট ABCD ক্রমানুসারেই ছিল। যাতে করে মানুষ অতি দ্রুত এবং সহজে  টাইপ করতে পারে।

কিন্তু এতে একটি বড় সমস্যা ছিল,

macanicel keybord Snivertech

তখনকার কিবোর্ড মেকানিক্যাল আর্ম দ্বারা টাইপ করত। মানে প্রতিটা বাটনের সাথে আলাদা আলাদা স্টিলের দন্ড বা হাতল লাগানো থাকতো। আর এই দন্ডগুলোর মাথায় আবার একটি করে অক্ষর লাগানো থাকতো। যখন কেউ বাটনে চাপ দিত তখন সেই দন্ড কাগজের উপরে গিয়ে আছড়ে পরতো। আর সে দণ্ডের মাথায় থাকা অক্ষরের ছাপ কাগজে লাগতো। কিন্তু সমস্যাটা হতো যখন কেও কিবোর্ডে পাশাপাশি থাকা দুটি অক্ষরে খুব দ্রুত প্রেস করতো। কারণ তখন একটি হাতল গিয়ে কাগজের বাড়ি মেরে ফিরে আসার আগেই আরেকটি হাতল রওনা দিত যার ফলে তাদের সংঘর্ষ হতো। এতে মেশিনটি আটকে যেত এবং হাতল গুলো নষ্ট হয়ে যেত, যেগুলো ছিল এক্সপেন্সিভ।

এই সমস্যা সমাধানের জন্য (ক্রিস্টোফার ল্যাথাম শোলস) ১৮৭৪ সালে কিবোর্ড লেআউট পুনরায় ডিজাইন করেন। এবং এমন একটি ডিজাইন তৈরি করেন যাতে সচরাচর ইংরেজি ওয়ার্ড এ ব্যবহৃত পাশাপাশি দুটি অক্ষর কিবোর্ডে পাশাপাশি না থাকে। যদি অক্ষর পাশাপাশি না থাকে তাহলে মেকানিক্যাল হাতল গুলোর একটি আরেকটির সাথে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা নেই। যদিও এখনো এমন অনেক ওয়ার্ড আছে যেগুলোর অক্ষর কিবোর্ডের পাশাপাশি কিন্তু সেটি তুলনামূলক কম। পরবর্তীতে এই কিবোর্ড লেআউট অনেক পপুলার করা যায় এবং সবাই এই লেআউটে দক্ষ হয়ে উঠে। 

ব্যাপারটাই ইন্টারেস্টিং যে, আজ আমরা টেকনোলজিতে এতটা এগিয়ে থেকেও ১৫০ বছর আগের একটি মেকানিক্যাল সমস্যা সমাধান এখন পর্যন্ত প্রায় সবাই ব্যবহার করি। যদিও এখন আরো কিছু নতুন কিবোর্ড লেআউট বের হয়েছে তবুও বেশিরভাগ মানুষই এই দেড়শ বছর আগের লেআউট ব্যবহার করে থাকে।

এখন আমাদের কেউ জিজ্ঞাসা করলে বলতে পারব যে কিবোর্ডের অক্ষর অগোছালো কেন

আমাদের ফেসবুক পেজে জয়েন করুন fb.com/dss.snivertech

টেকনোলজি Tags:keyboard, letter, messy, অক্ষর, অগোছালো, কিবোর্ড

Post navigation

Previous Post: একটি মেঘের ওজন প্রায় পাঁচ লাখ কেজি হতে পারে
Next Post: জুপিটার বা বৃহস্পতি গ্রহের লাল রঙের স্পট এটি আসলে কি?

Related Posts

Hyperloop concept হাইপারলুপ টেকনোলজি
guest

guest

2 Comments
Inline Feedbacks
View all comments
Naureen jara nila
Naureen jara nila
3 years ago

Very useful and interesting too…

Last edited 3 years ago by Naureen jara nila
Reply
Rakib
Rakib
3 years ago

Very useful. Notun to those around chai

Reply

Categories

  • ইউনিভার্স
  • জিওগ্রাফি
  • জীব জগৎ
  • টেকনোলজি
  • প্রকৃতি

Copyright © 2022 SniverTech

Powered by PressBook Masonry Blogs