হিমালয় পর্বতের উচ্চতা বাড়ছে । ২০২০ সালে নেপাল এবং চায়না যৌথভাবে পুনরায় মাউন্ট এভারেস্ট বা হিমালয় পর্বতের উচ্চতা পরিমাপ করে। এতে দেখা যায় পর্বতের উচ্চতা বেড়ে দাঁড়িয়েছে ৮৮৪৮.৮৬ মিটার। যা আগেকার ১৯৫৪ সালে করা পরিমাপের চাইতে 86 সেন্টিমিটার বা ২ ফুটের একটু বেশি।
কেন হিমালয় পর্বতের উচ্চতা বাড়ছে?
কেন এবং কিভাবে এই পর্বতের উচ্চতা বাড়ে এটি বুঝতে হলে, প্রথমে বুঝতে হবে পর্বত কিভাবে তৈরি হয়। বিভিন্ন পর্বত বিভিন্ন কারণে তৈরি হতে পারে। যেমন কিছু কিছু পাহার সৃষ্টি হয় টেকটনিক প্লেটের নরাচরার কারনে আর কিছু কিছু তৈরি হয় আগ্নেয়গিরির কারণে। এখানে হিমালয় পর্বত তৈরি হয়েছে টেকটনিক প্লেটের নরাচরার কারনে।
আরো ভালো ভাবে বলতে গেলে। আমাদের মাটির নিচে আছে গলিত লাভা এবং তার উপরে আছে খন্ড খন্ড টেকটনিক প্লেট, যে প্লেটগুলো লাভার উপরে ভাসতে ভাসতে বিভিন্ন দিকে চলতে থাকে। আমরা আছি ইন্ডিয়ান টেকটনিক প্লেটের উপরে। আমরা যে ইন্ডিয়ান প্লেটের উপরে আছি পূর্বে তা পৃথিবীর এই জায়গায় ছিল না। আমরা ছিলাম দক্ষিণ গোলার্ধের কাছাকাছি একটি যায়গায়। সেখান থেকে চলতে চলতে আমাদের টেকটনিক প্লেট চলে এসেছে আজকের এই জায়গায়।
আজ থেকে প্রায় বিশ কোটি বছর আগে আমাদের ইন্ডিয়ান টেকটনিক প্লেট দক্ষিন গোলার্ধ থেকে উত্তরের এশিয়ার প্লেটের দিকে প্রচন্ড গতিতে আসতে শুরু করে। এই গতি ছিলো প্রায় ৩০ ফুট প্রতি ১০০ বছরে। এটি শুনলে অনেক ধীরগতির মনে হলেও ভূতাত্ত্বিক দিক থেকে এটি অনেক বেশি।
এই গতিতে আসার ফলে এশিয়ান এবং আমাদের ইন্ডিয়ান প্লেটের মধ্যে ধাক্কা লাগে। এখন আমরা জানি দুটো বস্তু প্রচন্ড গতিতে ধাক্কা লাগলে সেগুলো দুমরে মুচরে যায় বা কুচকে যায়। ঠিক তেমনি যখন দুটি টেকটনিক প্লেট একটি আরেকটির সাথে ধাক্কা লাগে তখন একটি প্লেট সংকুচিত হয়ে কুচকে যেতে থাকে এবং আরেকটি প্লেট অপর প্লেটটির নিচে ঢুকে যেতে থাকে। আর এই কুচকানো যায়গার প্রতিটি কুচি হচ্ছে এক একটি পাহাড়।
এই ভিডিওটি লক্ষ্য করলে দেখতে পাবেন:
এভাবে ভাবে প্রায় ৫ থেকে ৬ কোটি বছর আগে এশিয়ান প্লেটের সাথে ইন্ডিয়ান প্লেটের সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষের ফলে এশিয়ান প্লেট কুঁচকে যেতে থাকে এবং ইন্ডিয়ান প্লেটের উত্তরের অংশ এশিয়ান প্লেটের নিচে ঢুকে যেতে থাকে। যার ফলে এশিয়ান প্লেটের কুচকানো যায়গা গুলো বড় বড় পাহারে পরিনত হতে থাকে।কোটি কোটি বছর ধরে ধীরে ধীরে পাহাড়গুলোর উচ্চতা এভাবে বাড়তে থাকে এবং হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়।

ধাক্কা লাগার এই প্রক্রিয়া এখনো শেষ হয়নি। এখনো আমাদের ইন্ডিয়ান প্লেট এশিয়ান প্লেটকে ধাক্কা দিচ্ছে। যার ফলে হিমালয় পর্বতের উচ্চতা এখনো বাড়ছে। ভূমিকম্পের বেশ কিছু কারণ এর মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে এই টেকটনিক প্লেটের সংঘর্ষ। আমাদের এই টেকটনিক প্লেটের সংঘর্ষ চলমান আছে বলেই সেখান থেকে মাঝেমধ্যেই ভূমিকম্পের সূচনা হয়।
এই বড় হওয়ার প্রক্রিয়া কি আজীবন চলতেই থাকবে?
না সব কিছুরই শেষ আছে। ঠিক তেমনি এই ইন্ডিয়ান প্লেটের এশিয়ান প্লেটকে ধাক্কা দেয়ার শক্তি ধীরে ধীরে শেষ হয়ে যাবে। ফলে ইন্ডিয়ান প্লেট আর ধাক্কা দেবেনা। যার ফলে মাউন্ট এভারেস্টের উচ্চতা বাড়া থেমে যাবে।
শুধু তাই নয় যখন যখন উচ্চতা বাড়ার প্রক্রিয়া থেমে যাবে তখন বিভিন্ন ভৌগলিক কারণে বা বাতাসের কারণে ধীরে ধীরে হিমালয় পর্বত বা মাউন্ট এভারেস্টের ক্ষয় হতে থাকবে। ক্ষয় হতে হতে এটির উচ্চতা কমতে থাকবে। শেষে ক্ষয়প্রাপ্ত হয়ে এটি এতটাই নিচু হয়ে যাবে যে এটিকে আর উঁচু পাহাড়ের তালিকায় ফেলা যাবে না।
এটাই প্রকৃতির নিয়ম এক সময় উত্থান এক সময় পতন।

Plz upload a new post. Your post is so interested
onek upokrito holam dhonnobad
Nice
Nice explaination
Good Sceintist
Nice
Thanks
আরো নতুন নতুন পাহাড় সম্পর্কে জানতে চাই
Vnc
T
1000
beautyfull
আরাম
what does mean it?
Nice
Nice
Nice
nice
Very Interested……..
Nice.
Fantastic
nice
হজ
Amazing
Nice
That’s amazing